1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবীদ্বারে মহসীন নামে এক পিকআপ ভ্যানচালকের লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার দেবীদ্বারে মহসীন নামে এক পিকআপ ভ্যানচালকের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দেবীদ্বারে মহসীন হোসেন (৪৮) নামে এক পিকআপ ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার এলাকার ভিড়াল্লা বাসস্ট্যান্ডের মসজিদের সামনে কুমল্লা মূখী করে পার্ক করা একটি মুরগির বাচ্চা বহনকারী পিকআপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মহসীন গাজীপুরের কাপাশিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে নামাজ শেষে মুসুল্লিরা বের হয়ে দেখেন, মসজিদের পাশে পার্কিং লাইট জ্বালানো অবস্থায় একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে আছে। মসজিদের জায়গা ফাঁকা করতে চালককে গাড়ি একটটু সামনে নেওয়ার জন্য ডাকাডাকি করা হলেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের। জানালা দিয়ে দেখতে পান, চালক স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছেন বলে মনে হলেও তিনি নিস্তেজ।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে দেবীদ্বার থানার পুলিশ এসে মহসীনকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে দেবীদ্বার- ব্রাক্ষ্মনপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, “নিহতের সঙ্গে থাকা মানিব্যাগ, কাগজপত্র, টাকা-পয়সা ও অন্যান্য জিনিস অক্ষত পাওয়া গেছে।

প্রাথমিকভাবে এটি কোনো হত্যাকান্ড নয়; স্ট্রোকে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই চিকিৎসকরা ধারণা করছেন।” তিনি আরও জানান, মহসীনের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD