1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ব্রাহ্মণপাড়ায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা -৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া)
বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের হাজী জসিম উদ্দিন জসিম এর বাড়ীতে গতকাল রবিবার (৩০ নভেম্বর) দুপুরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

শশীদল ইউনিয়ন বিএনপি সভাপতি মোরশেদ আলম এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন,

সহ সভাপতি রবিউল্লাহ রবি, আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূইয়া রিপন ও শাহ জাহান সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান জুম্মান মালদার,ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক সুমন, গোলাম কিবরিয়া অপু,উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোঃ বাকি, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর সাত্তার লিটন, সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূইয়া বাদল,সহ উপজেলা বিএনপি ও সহ যোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি হাজী জসিম উদ্দিন জসিম বলেন, আপোষীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক উজ্জ্বল প্রতীক। বহু চড়াই-উৎরাই, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর সুস্থতা জাতির প্রত্যাশা।”
তিনি আরো বলেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন। তিনি সুস্থ থাকলেই দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।” তিনি আরও বলেন, “আমরা নেত্রীকে সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরে পেতে চাই। এজন্য দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দোয়া করতে হবে এবং একই সাথে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে।”

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD