1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এর সাথে উপজেলা গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

রবিবার (০১ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ গণঅধিকার পরিষদ মনোনীত কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ট্রাক প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ গণঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক কে এম ফরিদ আমিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এম ডি মুজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নোমান রাজ, দপ্তর সম্পাদক সরোয়ার আলম মোল্লা, প্রচার সম্পাদক মো. কাউছার নিজামী, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক মো. মনির হোসেন, জিয়া, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফুল হক, শুভপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জিয়া, ঘোলপাশা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. মীর হোসেন মনির, বাতিসা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণঅধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD