1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৫৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো.মান্নান ভূইয়াকে (৫৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার রাত্রে সাহাপুর গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিতাস থানা পুলিশ নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত বিএনপি নেতা ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তির বাসার বহিঃ বাথরুমের ছাদ থেকে বস্তাবন্দি দেশীয় তৈরী পাইপ গান সদৃশ্য ১টি,সিসা কার্তুজ ৫টি, দুটি রামদা, ১টি পুরাতন চাপাতি ও ১টি লম্বা ছোড়া এবং ঘর থেকে দুই লাখ তেষট্টি হাজার টাকা উদ্ধার করা হয়েছে।এদিকে বিএনপি নেতা মান্নান ভূইয়ার স্ত্রী হাজেরা খাতুন জানায়,আমাদের গ্রামের আওয়ামী লীগের লোকদের সাথে মামলা মোকদ্দমা চলে আসছে, তারই জেরে পরিকল্পিতভাবে আমার বাসার বাহিরে বাথরুমের ছাদে এইগুলো দিয়ে আমার স্বামীকে গ্রেফতার করিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি।এ ঘটনায় তিতাস থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মান্নান ভূইয়াকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD