1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ধানের শীষের প্রশ্নে সকলে আমরা ঐক্যবদ্ধ কুমিল্লা ৬ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিকে চাই- মনিরুল হক চৌধুরী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ধানের শীষের প্রশ্নে সকলে আমরা ঐক্যবদ্ধ কুমিল্লা ৬ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিকে চাই- মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

নেকবর হোসেন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সারাদিন কুমিল্লা জেলা – দায়রা জজ আদালত ও কালিয়াজুরি এলাকায় গণসংযোগ করেছে মনিরুল হক চৌধুরী। সকাল সাড়ে ১০ টায় তিনি কুমিল্লা আদালতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।
পরবর্তীতে কালিয়াজুরি কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ পড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন। দোয়া শেষে কালিয়াজুরি মাজার জিয়ারত করেন । জিয়ারতের পর নগরীর ৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় গণসংযোগ করেন ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে, সে জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সব্যসাচী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানের শীষের প্রশ্নে কুমিল্লা জেলা ও মহানগর ঐক্যবদ্ধ। কুমিল্লা ৬ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিকে চাই।
তিনি আরও বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিন, আমি কুমিল্লা মহানগর তথা কুমিল্লা ৬ আসনের চিত্র বদলে দিবো ইনশাআল্লাহ। আমি কাজ করার মানুষ, কাজ করে যেতে চাই।

গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) কাউমুল হক রিঙ্কু, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD