1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
‎মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে  বিএনপি নেতাকর্মীদের কাফনের কাপড় পরে বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

‎মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে  বিএনপি নেতাকর্মীদের কাফনের কাপড় পরে বিক্ষোভ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি :

বিএনপির মনোনয়ন দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে কাপনের কাপড় পরে বিক্ষোভ করেছে বিএনপির হাজার-হাজার নেতাকর্মী। মনোনয়ন বঞ্চিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির প্রাথমিক মনোনয়নে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম ঘোষণা না করায় ঘোষণার দিন থেকে প্রতিদিন নাঙ্গলকোট-লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে আন্দোলনের ২৪তম দিনে কাফনের কাপড় পরে এ কর্মসূচি পালন করে তারা। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এসে বিক্ষোভ প্রদর্শন করে নেতাকর্মীরা।

‎এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

‎বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD