1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কুখ্যাত ডাকাত রয়েলসহ ৩ জন গ্রেপ্তার  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় কুখ্যাত ডাকাত রয়েলসহ ৩ জন গ্রেপ্তার 

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৬৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১০ মামলার আসামী কুখ্যাত ডাকাত রয়েল(৪৩) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ডাকাত রয়েল, উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর মিয়া বাড়ির মৃত শাহজাহান @ ছাওয়াল মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়ার নেতৃত্বে এসআই আল আমিন, এসাই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে রয়েলকে , মাধবপুর গ্রামের মিয়া বাড়ি (নিজ বাড়ি) থেকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ,মাদক ও‌ দ্রুত বিচার আইন, ওয়ারেন্টসহ মোট ১০টি মামলা রয়েছে।

এছাড়া দ্রুত বিচার আইন , ডাকাতি ও মাদক মামলার আসামী একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ওহেদুল নবী (৩০) ও  ডগ্রাপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে মোঃ মামুন (৩৮)  কে গ্রেফতার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, তাদেরকে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD