1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা ৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থনে মহিলা দলের মিছিল শোডাউন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা ৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থনে মহিলা দলের মিছিল শোডাউন

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থনে কুমিল্লায় মহিলা দলের বর্ণাঢ্য মিছিল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা মহিলা দলের উদ্যোগে এবং কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সার্বিক তত্ত্বাবধানে মিছিলটি নগরীর কেন্দ্রীয় ঈদগাঁহ মোড় থেকে শুরু হয়ে কান্দিরপাড় হয়ে ছাতিপট্টি এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মহিলা দলের সভাপতি হেলেনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজলী আক্তার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী, মহানগর বিএনপির নেতা সোহেল মজুমদার এবং সদর দক্ষিণ পৌরসভার সাবেক আহ্বায়ক আবু হানিফসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা ৬ আসনে মনিরুল হক চৌধুরীকে মনোনীত করেছেন। জেলা, মহানগর এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা আরও জানান, মহিলা দলের উদ্যোগে কয়েক হাজার নারী নেতাকর্মীর অংশগ্রহণে আজকের এই মিছিল নগরীতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করেছে।

সমাবেশে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, কুমিল্লা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ।

এর আগে সকালে মনিরুল হক চৌধুরীর সমর্থনে হোন্ডা, সিএনজি ও অটোরিকশা শোডাউন বের হয়। সুয়াগাজী বাজার থেকে সিএনজি অটোরিকশা মিছিলটি শুরু হয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে শেষ হয়। কয়েকশত হোন্ডা, সিএনজি, অটোরিকশা এ শোডাউনে অংশ নেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD