1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ০৮নং মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা।

সভায় প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. সাজেদুর রহমান মোল্লা হিরণ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক।

মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ দাউদ, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান, আমান উল্লাহ ভূঁইয়া, এ কে এম শাহজাহান শাহীন, মাস্টার জামাল হক, কাজী আনোয়ারুল হক সেলিম, আব্দুল কাদের মোল্লা বাবলু, মাস্টার শরীফ মোহাম্মদ ইউছুফ, সাংগঠনিক সম্পাদক মো. সোলেমান মজুমদার, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল হালিম ভূঁইয়া, মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কবির হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌর বিএনপি’র সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন মামুন, পৌর বিএনপি নেতা কাজী জসিম উদ্দিন, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন, বিএনপি নেতা কাজী রিপন মিয়া, রফিকুল ইসলাম মোল্লা, জসিম উদ্দিন, শহীদুল ইসলাম, কাজী আমিনুল ইসলাম, মো. হিরণ মিয়া, রাজা মিয়া, শাহআলম মেম্বার, রিপন পন্ডিত, যুবদল নেতা ফিরোজ মিয়া, আব্দুল হান্নান, মোতালেব হোসেন, জামাল মুহুরী, ওসমান গণি, মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মহিন উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ফরহাদ, মো. ইয়াছিন, মো. খোরশেদ আলম সহ চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদার নেতৃত্বে ইউনিয়ন নেতৃবৃন্দ সহ খিরনশাল বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD