1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট দিয়ে আসামি ধরার অভিযান পরিচালনাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয়দের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এসময় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, রবিন ওয়ারেন্টভুক্ত আসামি। ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আরো তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, আজ শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পায়। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়। ঘটনার পর খোঁজ নিয়ে জানা গেছে, রবিন পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD