1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা ইপিজেডে ভূমিকম্প আতঙ্কে অন্তত ৮০ নারী শ্রমিক অজ্ঞান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্প আতঙ্কে অন্তত ৮০ নারী শ্রমিক অজ্ঞান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের আতঙ্কে অন্তত ৮০ নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়েছেন। দৌড়ে বের হওয়ার সময় ৫ জন নারী শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনকে বেপজা হাসপাতালে এবং ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর দু’টি কোম্পানির নারী শ্রমিকরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। এতে অনেকে ভয় পেয়ে প্যানিক অ্যাটাকের শিকার হন ও অজ্ঞান হয়ে পড়েন। তবে কোনো গুরুতর আহত নেই, সকলেই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর আহমেদ জানান, সেখানে ৩০ জন নারী শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ ঝাঁকুনি অনুভূত হলে ইপিজেডের নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়ে বের হতে গিয়ে অনেকে পড়ে গিয়ে আহত হন এবং অনেকেই অফিসের মেঝেতে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী এলাকায়।

প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD