1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লায় প্রথম স্থান অর্জন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লায় প্রথম স্থান অর্জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লা জেলার ১৮টি থানার মধ্যে সার্বিক মূল্যায়নে এবার শীর্ষস্থান অর্জন করেছে ব্রাহ্মণপাড়া থানা। ২০২৫ সালের অক্টোবর মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলা পুলিশের নিয়মিত মূল্যায়নে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার। এসময় ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ সাজেদুল ইসলামকে পুরস্কার ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

থানা সূত্রে জানা গেছে, জেলার ১৮টি থানার মাসিক কার্যক্রম—অপরাধ দমন, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন সূচক মূল্যায়ন করেই এই ফলাফল নির্ধারণ করা হয়।

মাদক উদ্ধার কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম, এসআই মেহেদী হাসান জুয়েল এবং কনস্টেবল রুবেল কুমিল্লা জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ সাফল্যের মাধ্যমে ব্রাহ্মণপাড়া থানা জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে নিজেদের সক্ষমতা আরও সুদৃঢ় করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD