1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোট ও লালমাইতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নজির আহমেদ ভূঁইয়ার মোটর শোভাযাত্রা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোট ও লালমাইতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নজির আহমেদ ভূঁইয়ার মোটর শোভাযাত্রা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি :
‎কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন বঞ্চিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার দাবিতে বুধবার দিনব্যাপী সহস্রাধিক মোটরযান নিয়ে নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় মোটর শোভাযাত্রা করেন। নজির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে সকালে মোটর শোভাযাত্রা শুরু করে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান-প্রধান সড়ক ঘুরে বিকালে লালমাই উপজেলায় যান।

লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে রাতে পুনরায় নাঙ্গলকোট বাজারে এসে শোভাযাত্রা শেষ করেন।

‎মোটর শোভাযাত্রা শুরুতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, যখন আওয়ামীলীগের সন্ত্রাসী ও আওয়ামী প্রশাসনের ভয়ে কেউ দলের পরিচয় দিতে রাজি হতো না, তখন আমি পর-পর ২বার নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে নেতাকর্মীদের আগলে রেখেছি এবং তাদের হামলা মামলায় পাশে থেকে সহযোগিতা করেছি। দলের সিদ্ধান্তে দুইবার উপজেলা পরিষদ নির্বাচন করে নিজের কোটি-কোটি টাকা খরচ করে দলের নেতাকর্মীদেরকে সাপোর্ট দিয়েছি। অথচ প্রাথমিক মনোনয়নে আমার নাম ঘোষণা করা হয়নি। এখন আমি সহ আমার নেতাকর্মীরা নিজ ঘরেই পরবাসী। আমি প্রত্যাশা করি চূড়ান্ত মনোনয়নে আমার ত্যাগের মূল্যায়ন করে দল আমাকে কুমিল্লা-১০ আসনে ধানের শীষের মনোনয়ন দিবেন।

যদি আমি মনোনয়ন পাই তাহলে নাঙ্গলকোটের সকল গ্রুপের নেতাকর্মীদের সমন্বয় করে এই আসনটি বিএনপিকে উপহার দিব। আর যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে যেন সব গ্রুপের সম্পর্ক উন্নয়ন করে ধানের শীষের প্রশ্নে এক করার সিদ্ধান্ত গ্রহণ করেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। যদি সব গ্রুপ এক না হয় তাহলে এ আসনে ধানের শীষের পরাজয় হবে, অন্যদের আবির্ভাব হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD