1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
"কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিন"-নির্বাচনী উঠান বৈঠকে ডঃ সরওয়ার ছিদ্দিকী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

“কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিন”-নির্বাচনী উঠান বৈঠকে ডঃ সরওয়ার ছিদ্দিকী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসাম পৌরসভার পাইকপাড়া এলাকায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে অনুষ্ঠিত উঠান বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য বিগত ৮০ বছর আমরা লোক তৈরি করেছি। এখন জামায়াত এদেশের শাসন ক্ষমতায় যেতে প্রস্তুত।

তিনি বলেন, সমাজকে পরিশুদ্ধ করা জামায়াতের নিয়মিত কাজের অংশ।কারণ রাষ্ট্র পরিশুদ্ধির আগে ব্যক্তির পরিশুদ্ধি দরকার। মুহাম্মদ সঃ-এর রাষ্ট্র দর্শন হচ্ছে- ব্যক্তির সততার মাধ্যমে পরিবারের সততা, পরিবারের সততার মাধ্যমে সমাজের সততা, আর সমাজের সততার মাধ্যমে রাষ্ট্রের সততা। রাষ্ট্র সমাজকে, সমাজ পরিবারকে কিংবা পরিবার ব্যক্তিকে সত করতে পারে না।
তিনি বলেন, জামায়াত গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আপনারা যদি স্বপ্নের কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তাহলে দাঁড়িপাল্লায় ভোট দিন।
সরওয়ার ছিদ্দিকী বলেন, অতীতের শাসকরা জনগণকে ক্ষমতার উৎস বলে জনগণকে শোষণ করেছে, জুলুম নির্যাতন চালিয়ে নিষ্পেষিত করেছে। জামায়াত কুরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে জনগণের কল্যাণ সাধন করতে চায়।

তিনি বলেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে চুরি করবো না, সম্পদের ন্যায্য বন্টন করবো। নতুন প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দেব। মাদককে সমূলে উৎখাত করবো। একটি দেশ আমাদের তরুণ প্রজন্মের চরিত্র নষ্ট ও মেধা ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে মাদকাসক্ত করছে। তারা পরিকল্পিতভাবে এদেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে। তাদের ব্যাপারে ও এদেশে তাদের দোসরদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র এক নয়। ইসলামী রাষ্ট্রে কুরআন সুন্নাহ ভিত্তিতে দেশ পরিচালিত হয়।
২নং ওয়ার্ড জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাহহারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, সামাজিক ব্যক্তিত্ব হাজী কাজী নজরুল ইসলাম, মোঃ নূরুন্নবী, ওয়ার্ড সেক্রেটারি ওমর ফারুক সোহরাব। ওয়ার্ড যুববিভাগের সভাপতি আবুবকর জাহিদের পরিচালনায় উঠান বৈঠকে শত শত ভোটার ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD