1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে নাঙ্গলকোট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার বিকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাঙ্গলকোট উপজেলার লুদুয়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ।

‎একই দাবীতে মনোনয়ন ঘোষণার পর থেকে প্রতিদিন লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছে উভয় উপজেলার নেতাকর্মী বৃন্দ।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, বৃহত্তর আদ্রা ইউনিয়ন ছাত্রদল সাবেক আহ্বায়ক আনোয়ার হোসাইন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু ও আশিকুর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD