1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বসত ঘর হতে ১২ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় বসত ঘর হতে ১২ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গতকাল ১৫ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ শশীদল

নারায়নপুর (উত্তরপাড়া) মোঃ জসিম উদ্দিন (৫০) এর বসত ঘর হইতে ১২ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নারায়নপুর (উত্তরপাড়া) মোঃ জসিম উদ্দিন (৫০) এর বসত ঘরে মাদক মজুত রয়েছে। এসময় পুলিশ জসিম উদ্দিনের বসত ঘরে প্রবেশের জন্য দরজা খোলার জন্য ধাক্কা দিলে, জসিম উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে জসিম উদ্দিন সহ খুচরা গাঁজা কিনতে আসা আরো তিন জনকে পুলিশ আটক করে। এসময় পুলিশ তার বসত ঘরের খাটের নিচ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

আটকৃত আসামিরা হলেন উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ জসিম উদ্দিন (৫০), একই এলাকার মোঃ আব্দুল আজিজের  ছেলে মোঃ আক্তার হোসেন (৪২), আশাবাড়ী গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম প্রকাশ টেইলার্স নজরুল (৪৫), একই এলাকার মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৩৫)। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। তাদেরকে পুলিশ যথাযথ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD