1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় হাইওয়ে পুলিশ কর্তৃক ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার একজন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় হাইওয়ে পুলিশ কর্তৃক ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার একজন

  • প্রকাশিতঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪৮৯ বার পঠিত

 প্রেস বিজ্ঞপ্তি

ইউনিট-দাউদকান্দি হাইওয়ে থানা, কুমিল্লা রিজিয়ন, কুমিল্লা।

অদ্য ০৮/০৪/২০২৩ইং তারিখ রাত অনুমান ২৩.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের দাউদকান্দি হাইওয়ে থানার এসআই/রনজু মিয়া সঙ্গীয় এএসআই/আনোয়ার হোসেন ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সম্মুখে ঢাকামুখী মহাসড়কে পিকআপ নং-ঢাকা মেট্রো ন ২১-২৬৯৩ তল্লাশী করে চালক মোঃ হৃদয় (২১), পিতা-মোঃ হাসান, সাং-গোলাপের চর, থানা-দাউদকান্দি, কুমিল্লা এর দেখানো মতে গাড়ীর পিছনে থাকা ০২টি ক্যারেটের মধ্য হতে কসটেপে মোড়ানো ০৪টি বান্ডিলে থাকা মোট ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার অনুমান মূল্য (১৪.৫০০×১০,০০০) ১,৪৫,০০০/- টাকা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD