1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত

‎মোঃ রেজাউল হক শাকিল,ব্রাহ্মণপাড়াঃ

‎কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ষাইটশালা দরবার শরীফের আধ্যাত্নিক রাহবার পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আব্দুল আলীম (রাঃ) পীর সাহেব এর স্বপ্নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায়” শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মোঃ আব্দুল কাদের জিলানী। হামদে বারী তা’আলা পাঠ করেন মোহাম্মদ মোয়াজ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মোঃ উবায়দুল্লাহ্। এতে মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এস.এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও তাজুল ইসলাম মাষ্টার ও পিয়ারে মাহবুব এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ণ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এ.এস.এম আলাউদ্দীন ভূইঁয়া। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা টেক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট মো. হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুলতানপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. কবির আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আনিছুর রহমান আখন্দ, সুলতান আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা হাজী নোয়াব মিয়া, মো. অলি উল্লাহ, অধ্যাপক আবুল কালাম আজাদ, মো. আবুল হাসেম, আলহাজ্ব মো. আবু জাহের, মোহাম্মদ হুমায়ুন কবির, সোহাগ মিয়া, নাছির উদ্দিন সর্দার। সভায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে মাদ্রাসার সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD