1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পরির্বতনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন: ড. মোবারক হোসাইন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

পরির্বতনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন: ড. মোবারক হোসাইন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী ছলে-বলে ও কৌশলে ক্ষমতায় যেতে চায় না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই।দেশের মানুষ পরিবর্তেনর জন্য দাঁড়ী পাল্লায় ভোট দিবে৷ মানুষের হৃদয়কে জয় করে সবার ভালোবাসা নিয়ে জনপ্রতিনিধি হয়ে ক্ষমতায় যেতে চাই।

আর তাই এ দেশের গণতন্ত্রকামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, যারা বিগত ১৭ বছরে ভোট দিতে পারেনি, আগামী নির্বাচনে ঈদের আনন্দ নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে গনসংযোগকালে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমরা হানাহানি, মারামারি চাই না। আমরা চাই সকল শ্রেণি-পেশার, সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে শান্তিতে থাকতে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশে কোন অন্যায়-অত্যাচার, ঘুষ-দুর্নীতি, দুঃশাসন এবং বৈষম্য থাকবে না। এই দেশ হবে কৃষক, শ্রমিক, জেলে, মজুর ও জনতার।

এ দেশ হবে স্বচ্ছতা ও জবাবদিহির। তাই দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন। এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD