1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীতে অটোরিকশার ধাকায় এক শ্রমিক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নগরীতে অটোরিকশার ধাকায় এক শ্রমিক নিহত

  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় রাজগঞ্জ মুরগি বাজার গেইটে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতের নাম নবীর হোসেন (৩৮)। তার বাড়ি জেলার কোম্পানিগঞ্জ এলাকায়।

এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশা চালক হাবিব উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। হাবিব উল্লাহর বাড়ি জেলার দেবিদ্বার উপজেলায়।

জানা গেছে- শনিবার সন্ধ্যা ৬ টায় নবীর হোসেন তার মজুরি নিয়ে বাড়ি যাওয়ার সময় নগরীর রাজগঞ্জ এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুত গতির অটোরিকশা নবীর হোসেনকে ধাক্কা দেয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতাল পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নবীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার পিএসআই মো: শহিদ জানান, রাজগঞ্জে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সুরতহাল করা হচ্ছে। অটোরিকশা চালককে আটক করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD