1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদার বিশাল নির্বাচনী শোডাউন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদার বিশাল নির্বাচনী শোডাউন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার নেতৃত্বে বিশাল নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটায় পাঁচ শতাধিক গাড়ীবহর (প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল) নিয়ে অনুষ্ঠিতব্য বিশাল এ শোভাযাত্রাটি চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে উপজেলার দক্ষিণাঞ্চলের আলকরা ইউনিয়নের লক্ষীপুর বাজার হয়ে শাহ ফখরুদ্দিন সড়ক দিয়ে চৌধুরী বাজার, ধোড়করা বাজার, করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজার, উত্তরাঞ্চলের মুন্সীরহাট বাজার, চৌমুহনী বাজার, কাদৈর বাজার, কাশীনগর বাজার ও মিয়াবাজার হয়ে সন্ধার পরে মহাসড়ক দিয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রা চলাকালে শাহ ফখরুদ্দীন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পেয়ে আমি আজ আপনাদের নিকট এসেছি। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে দোয়া করবেন। আমাকে ভোট দিলে আপনাদেকে দূরে কোথাও যেতে হবে না। আমি আপনাদেরই সন্তান, আপনাদের নিকটে আছি এবং ভবিষ্যতেও এভাবে থাকবো। চৌদ্দগ্রামে ধানের শীষের পক্ষে অকল্পনীয় জোয়ার সৃষ্টি হয়েছে। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD