1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়

  • প্রকাশিতঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। ১২ নভেম্বর (বুধবার) দুপুরে বিভিন্ন আইনে ৫ জন দোকানদারকে এজরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

প্রশাসন সূত্রে জানা যায়,  নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন হোটেলে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য তদারকি ও নির্দেশনা দেয়া হয়। মুদি দোকানগুলোতে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। এছাড়া অবৈধ ভাসমান দোকানে অকটেন ও পেট্রোল বিক্রির বিরুদ্ধে তদারকি করা হয় এবং আইন মেনে করার জন্য নির্দেশনা দেয়া হয়।

এসময় ৫ জন দোকানদারকে বিভিন্ন আইনে ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।  অভিযানের সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল সহযোগীতা করেন। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD