1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ‘বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদ’ এর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ সভা সহ বেতিয়ারা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদ’ এর সভাপতি মো. জিয়াউল হক জেবুর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি শেখ মুজাহিদুল ইসলাম সেলিম, কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ডা. আলী হোসেন চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার, ওসমান গণি, আলাউদ্দিন. জাহাঙ্গীর আলম, ডা. শহীদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১ নভেম্বর বেতিয়ারা শহীদ দিবস একটি ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এইদিনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা রাস্তার মাথা (গাংরা) এলাকায় ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৯ জন বীর মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর অতর্কিত সম্মুখ যুদ্ধে শহীদ হন। প্রতি বছরের এইদিনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে ১১ নভেম্বর বেতিয়ারা শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে থাকে নানান আয়োজন। বিগতদিনের ন্যায় এ বছরও বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD