1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন না পাওয়ায় নাঙ্গলকোট-লালমাইতে লাগাতার আন্দোলন, বাঙ্গড্ডায় মশাল মিছিল, সড়ক অবরোধ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন না পাওয়ায় নাঙ্গলকোট-লালমাইতে লাগাতার আন্দোলন, বাঙ্গড্ডায় মশাল মিছিল, সড়ক অবরোধ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

নাঙ্গলকোট প্রতিনিধি:
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় লাগাতার আন্দোলন চলছে। বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে এ আন্দোলন অব্যাহত ভাবে চলছে।

আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় মশাল মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান ফটক থেকে মশাল মিছিল শুরু করে পূর্ব বাজার বটতলা হয়ে বাঙ্গড্ডা বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার সিএনজি স্টেশন মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে দীর্ঘ সময় বাঙ্গড্ডা বাজারে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবী জানান।

‎এছাড়া একই দাবীতে গতকাল শনিবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা সদরে মশাল মিছিল ও সড়ক অবরোধ, গত শুক্রবার বিকালে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ, গত বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কে অবরোধ করে বিক্ষোভ করে নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD