1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এক শিশুর রহস্য জনক মৃত্যু  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় এক শিশুর রহস্য জনক মৃত্যু 

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় আরসি (৮) নামে এক শিশুর রহস্য জনক মৃত্যু হয়েছে। গতকাল ৮ নভেম্বর (শনিবার) বিকালে উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরসি উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের মোঃ সোহেলের মেয়ে।

নিহতের দাদী ফাতেমা আক্তার জানান, আরসির বাবা ও মা উভয়ে চট্রগ্রাম থাকেন। যার কারণে আরসি আমার কাছে থাকে। ঘটনার দিন দুপুরে আরসি খাবার খাওয়ার পর তাকে আমার বসত ঘরে ঘুম পাড়িয়ে রাখি। কিছু সময় পর আমি বাহির থেকে ঘরে প্রবেশ করে দেখতে পাই আরসির অস্বাভাবিক অবস্থায় বিছানায় পরে আছে। তাৎক্ষণিক ভাবে আমার ডাকচিৎকারে আরসির চাচা আনোয়ার হোসেন আরসিকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আশিক মোহাম্মদ তকি জানান, রোগীটি হাসপাতালে আনার পূর্বে মৃত্যু হয়েছে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই আল আমীন ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত হয়ে নিহত আরসির শোরত হাল রিপোর্ট তৈরি করে নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান,  আমি ঘটনা শোনার সাথে সাথে এসআই আল আমীনকে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু প্রকৃত কারন জানা যাবে। প্রাথমিকভাবে নিহত আরসির গলায় ও নাকে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD