1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবীতে নাঙ্গলকোটে মশাল মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবীতে নাঙ্গলকোটে মশাল মিছিল

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

‎নাঙ্গলকোট প্রতিনিধি:
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ আসনে মনোনয়ন না দেয়ায় তার অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে শনিবার মশাল মিছিল করেছে। সন্ধ্যায় নাঙ্গলকোট পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে মশাল মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় ১ঘন্টা নাঙ্গলকোট বাজারে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবী জানান।

‎এছাড়া একই দাবীতে গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং গত বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। অবরোধের ফলে ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে দেড় ঘন্টা ট্রেনচলাচল বন্ধ থাকে। ফলে ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশন এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD