1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না- কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না- কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

নেকবর হোসেন

তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। তাঁর বিবিসি বাংলার সাক্ষাৎকার প্রমান করে তিনি দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার শুয়াগাজী বাজারে জাতীয় বিপ্লব ও সভাপতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, ৭ নভেম্বর, বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। এই দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত। সেদিন সিপাহি ও জনতা এক হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে আনেন। এই ঐক্যের মধ্য দিয়েই শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। জিয়াউর রহমান দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা দেন, জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন।

তিনি বলেন, এই পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুন শক্তি পায় এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়। সেদিনের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে জনগণের মনে স্বস্তি ফিরে আসে এবং বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

মনোয়ন বঞ্চিত আন্দোলকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন কুমিল্লার জন্য কিছু করি। কুমিল্লার জন্য ঐক্য সংহতি গড়ে তুলি। তারেক রহমান তথা দলের নির্দেশনা মেনে কুমিল্লায় ঐক্যের রাজনীতি করি। আমাকে মনোনয়ন দিয়েছে আমাদের নেতা তারেক রহমান। সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতি আমাদের কোন রাগ ক্ষোভ অভিমান নেই। আপনাদের নিয়ে আমরা একসাথে কাজ করে কুমিল্লার জন্য কাজ করতে চাই।

অপর মনোনয়ন প্রত্যাশী চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে উদ্দেশ্য করে বলেন, মনোনয়ন পাওয়ার পর আপনাকে টেলিফোন করেছিলাম, আপনি ফোন ধরেননি। আবারো টেলিফোন করবো, দয়া করে ফোন ধরবেন। আপনি আমি একই দলের প্রতিনিধিত্ব করি। আমরা মিলেমিশে কুমিল্লার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কুমিল্লা ৬ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন বিএনপির সাবেক সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মোহিত শাহজাহান মজুমদার, সাবেক চেয়ারম্যান মোস্তফা মোর্শেদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার, জালাল আহমেদ, আমান উদ্দিন, আমিনুল ইসলাম খোকন, হারুনর রশীদ, জামাল উদ্দিন, শাহাদাত আলী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD