1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩৮০ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় পৃথক অভিযানে ৬২১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব গত ৭ এপ্রিল বিকালে জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার দেওয়ানহাট গ্রামের আব্দুল মোতালেবের ছেলে লেদু মিয়া (৪৮) এবং একই জেলার হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে সাইমুন উদ্দিন মুন্না (২০)।

পৃথক অপর একটি অভিযানে গত ০৭ এপ্রিল রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাব-১১,সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD