1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় রাতের আঁধারে জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় রাতের আঁধারে জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

নেকবর হোসেন

জমিতে রাতের আধাঁরে বাউন্ডারি ওয়াল নির্মাণ, ভয় প্রদর্শন ও হত্যা চেষ্টার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একজন ভোক্তভোগী।

মঙ্গলবার (৪ নভেম্বর ) সকাল ১১টায় শহরতলীর কুচাইতলীর বাসিন্দা মো. ইউনুছ মিয়া এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে ইউনুছ মিয়া বলেন, আমি কুচাইতলী এলাকার একজন বাসিন্দা। দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমার বাবার মৃত্যুর রাতের আঁধারে জমিতে পূর্বে ১৯৮৮ সালে বারপাড়া মৌজায় ৪৭ শতক নাল ভূমি রেজিষ্টেশন করে দেয়। যার দলিল নং ১৪৬৬। গত ১৭ জুলাই দিবাগত রাত ১০টার পর আমি ধানের জমিতে

ইট সিমেন্টের বাউন্ডারি ওয়াল তৈরি করে। প্রায় ৭০-৮০ ফুট লম্বা এ দেয়াল তৈরি করেছেন আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান, বারোপাড়া গ্রামের বাসিন্দা মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে আবুল বাশার ও মাহফুজ মিয়া। তাদের সাথে রেনু মিয়ার ছেলে হেলাল মিয়াসহ ১০-১২জন লোক ছিলো। ঘটনার পরদিন আমি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি।

অভিযোগ দাখিলের পর তারা আমাকে হত্যা চেষ্টা করে। আমাকে আঘাত করেছে। বর্তমানে আমাকে ও আমার পরিবারের সদস্যদের ভয় ভীতি প্রদর্শন করছে। বিষয়ে জীবনের নিরাপত্তা ও দ্রুত আইনি প্রতিকার চাই। অভিযুক্ত আবুল, মাহফুজ, হেলাল বারপাড়া এলাকায় অশান্তি তৈরার জন্য কাজ করে। তারা আমার জমি দখল করতে চায়। আমি প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই। সংবাদ সম্মেলনে স্থানীয় আনোয়ার উল্লাহ, দেলোয়ার হোসাইন, সেলিম, আজাদুল ইসলাম জুয়েল, মো. জাহেদুল ইসলাম, তাজুল ইসলাম, মোঃ শহিন, মামুনসহ বারপাড়া, কুচাইতলী এলাকার মুরব্বী ও যুব সমাজের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা সাবেক চেয়ারম্যানের পুত্রদ্বয়ের বিচারদের দাবি জানান। একই সাথে ইউনুছ মিয়াকে আর হয়রানী না করার অনুরোধ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD