1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৬ এ মনোনয়ন নিয়ে অসন্তোষ,পূবালী চত্বরে গিয়ে সড়ক অবরোধ-মর্শাল মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৬ এ মনোনয়ন নিয়ে অসন্তোষ,পূবালী চত্বরে গিয়ে সড়ক অবরোধ-মর্শাল মিছিল

  • প্রকাশিতঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কয়েকশ নেতাকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয় থেকে মর্শাল মিছিল বের করেন এবং নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে অবস্থান নেন।

মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রতি সমর্থন প্রকাশ করেন। তারা নানা শ্লোগান দেন, —“অবৈধ প্রার্থী মানিনা মানবো না”, “আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই”, “জেল জুলুম, কারাগারে ইয়াছিন ভাই”, “কুমিল্লার ঘরে ঘরে ইয়াছিন ভাই” এবং “নেতাকর্মীদের সুখে দুখে ইয়াছিন ভাই।”
নেতাকর্মীদের দাবি, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় কার্যক্রমে যুক্ত ছিলেন না। ফলে দলের তৃণমূল স্তরে অসন্তোষ দেখা দিয়েছে। তারা মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করেছেন।

গত রাতেও নেতাকর্মীরা কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এরপর আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও বন্ধ রাখেন। স্থানীয় নেতারা বলছেন, মনোনয়ন বিতর্ক ও বিক্ষোভ কুমিল্লা-৬ আসনের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

তবে তারা আশাবাদ ব্যক্ত করেছেন, প্রার্থী নির্বাচন, স্থানীয় সমন্বয় ও কেন্দ্রীয় নির্দেশনা মিলিয়ে কাজ করলে দল অস্থিরতা কাটিয়ে শক্তিশালী নির্বাচনী প্রস্তুতি নিতে পারবে।
নেতাকর্মীরা আরও জানান, হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে জেলা বিএনপির নেতৃত্বে সক্রিয় ছিলেন, সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই তাঁকে মনোনয়ন না দেয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD