1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলসহ দুই তরুনের মরদেহ উদ্ধার   - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলসহ দুই তরুনের মরদেহ উদ্ধার  

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৭১ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় রতনপুর এলাকার সড়ক থেকে দুই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে একটি মোটরসাইকেলও ছিল। শুক্রবার (৭ এপ্রিল) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছেন লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া।

শুক্রবার বিকেলে ওসি মোর্শেদুল আলম বলেন, দুই তরুণ একটি মোটরসাইকেলে যাচ্ছিল। ধারণা করছি একজন বেপরোয়া গতিতে চালিয়ে কোনো গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তবে যে গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিলো, সেটি সঙ্গে সঙ্গে চলে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতরা হলেন, লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের মো.হুমায়ুন কবিরের একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন (১৪) এবং চন্ডীপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)। এদের মধ্যে আবদুল্লাহ আল মামুন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD