1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ইকরা মডেল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ইকরা মডেল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২২৬ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেশপুরে ইকরা মডেল একাডেমি মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্টার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আহবায়ক মো. আমির হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক কাজী এমদাদুল হক মাসুম, মো. শাহজাহান কবির, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, স্টুডেন্ট মেধা উন্নয়ন বৃত্তি অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ওয়াসিম উদ্দিন, জামমুড়া হলি কেয়ার একাডেমির প্রধান শিক্ষক মো ইমামুল মজুমদার, ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সাত্তার, মো. মোখলেছুর রহমান, মো. মাজহারুল ইসলাম রুবেল, মো. মনির হোসেন।

ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. শাহজাহান ও মো. সালমান এর যৌথ সঞ্চালানায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. রুমা আক্তার, লাইলী মজুমদার, শিউলি আক্তার, প্রিয়াংকা রানী পাল, আয়েশা আক্তার, বীনা, অভিভাবক মো. ইসমাইল হোসেন। এ সময় বিদ্যালয়ের সচেতন অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD