1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গাউছিয়া সুন্নিয়া ক্যাডেট মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গাউছিয়া সুন্নিয়া ক্যাডেট মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির:

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঐতিহ্যবাহী দুতিয়ার দিঘীরপাড় ঈদগাহ মাঠে গাউছিয়া সুন্নিয়া ক্যাডেট মাদরাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর, শনিবার দুপুর থেকে শুরু হয়ে বাদ আসর শেষ হয়। মাহফিলে সভাপতিত্ব করেন, হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আবু নাছের জেহাদী।
প্রধান অতিথি ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি তোফায়েল আহমেদ।

প্রধান আকর্ষণ ছিলেন,ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি আবুল কাশেম মোঃ ফজলুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন,আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্ব তাহেরী।
গাউছিয়া সুন্নিয়া ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আবুল হাসেম ও দুতিয়ার দিঘীরপাড় জামে মসজিদের খতিব মাওলানা খন্দকার ওমর ফারুক হেলালীর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন, কালিকাপুর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোঃ ইকরামুল হক নোমানী।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা জেলা কমিটির সভাপতি মাওঃ মোঃ আব্দুল মান্নান,শাহে মদিনা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ সফিকুল ইসলাম মিয়াজী, আমেরিকা প্রবাসী আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, ইসলামী ফ্রন্টের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মোঃ আবুল হাসেম, এ কে এম সাফিউল আলম (রানা),
এ কে এম জাহেদুল আলম (মোহন), এ কে এম জহিরুল আলম (হিরন), প্রফেসর মোঃ আমিনুল ইসলাম , হাজী মোঃ তোতা মিয়া, হাজী মো ফজলুর রহমান টিপু সুলতান আরজু, এস কে মিডিয়ার টিপু চৌধুরী ,মোঃ মোবারক হোসেন ও মাহামুদুল হাসান কালাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD