1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলায় পরোয়ানা ভোক্ত ৫ আসামি গ্রেফতার  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলায় পরোয়ানা ভোক্ত ৫ আসামি গ্রেফতার 

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গতকাল ২৫ অক্টোবর (শনিবার) রাতে উপজেলার বিভিন্ন স্থান হতে পরোয়ানা ভুক্ত এসব আসামিদেরকে গ্রেফতার করে।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে চুরির মামলার পরোয়ানা ভুক্ত আসামী উপজেলার সিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া গ্রামের মৃত মঞ্জুর হোসেনের  ছেলে মোঃ জমির হোসেন (৩৫), আঃ আলিমের ছেলে মোঃ আরিফুল ইসলাম আওলাদ (২৫) এবং মৃত আঃ মুনাফের ছেলে মোঃ সুবজ (৩০) কে গ্রেফতার করে।

মাদক মামলায় পরোয়ানা ভুক্ত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি চৌমুহনী এলাকার মো: জুয়েল (২৭) কে গ্রেফতার করে।এছাড়া ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার গোপালনগর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে মো: আবু ইউসুফ প্র: ভুট্টু (৩০) ) কে গ্রেফতার করে।

পুলিশ তাদেরকে যথাযথ স্কটের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD