1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় জনস্বাস্থ্যের মেকানিক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় জনস্বাস্থ্যের মেকানিক নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৪০৯ বার পঠিত

শামীম রায়হান॥

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দির শহীদনগরে অটোরিকশার চাপায় এস.এম আব্দুস সাত্তার (৫৮) নামের একজন  নিহত হয়েছেন। সে দাউদকান্দি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নলকূপ মেকানিক এবং উপজেলার সুন্দলপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, শুক্রবার বিকালে মহাসড়কের শহীদনগর ফুটওভার ব্রীজের উত্তর পাশে উল্টোদিক থেকে আসা  একটি অটোরিকশা সাত্তার ভাইকে সজোরেধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। আমরা কয়েকজন তাকে দ্রুত গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাই।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেয়ার পথে মারা যায়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নওরীন সুজানা জানান, মাথায় আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করেছিলাম। নেয়ার পথেই মারা যায়, পরে স্বজনরা আবার এখানে নিয়ে আসে।

উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ তারেক রহমান জানান, দুর্ঘটনায় নলকূপ মেকানিক আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD