1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

নেকবর হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে জেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় মহানগরীর ব্যস্ততম এলাকা চকবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া এ গণসংযোগে হাজী ইয়াছিন পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। এরপর নেতাকর্মীরা কাশারীপট্রি, তেরীপট্রি, চকবাজার, বালুধুম, আলীয় মাদ্রসা সকসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করে জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।’
গণসংযোগ শেষে হাজী আমিন উর রশিদ ইয়াছিন সাংবাদিকদের বলেন, ‘আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছি। বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র যেখানে মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. আলী আক্কাস, দক্ষিন জেলা বিএনপির যুগ্ম-আহ্বয়ক আতাউর রহমান ছুটি, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ভিপি নজরুল ইসলাম, সেচ্ছাসেবকদলের সাবেক কেন্দ্রিয় নেতা ও মহানগর বিএনপির নেতা নিজাম উদ্দিন কায়সারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD