1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া দুলালপুর ইউনিয়নে কর্মী সমাবেশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া দুলালপুর ইউনিয়নে কর্মী সমাবেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

দীর্ঘ ৩০ বছর ধরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া বাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত রয়েছি কখনো পিছপা হইনি। বন্যা খরা করোনা মহামারীতেও কুমিল্লা -৫ সাধারণ মানুষের সাথে মিলেমিশে ছিলাম আছি এবং থাকব।

এই জনপদে সাধারণ মানুষ আমাকে মন থেকে ভালবাসে তারা চায় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমাকে বিজয়ী করতে, আমি এই জনপথ থাকাকালীন কোন লোভ লালসা কোন চাওয়া পাওয়া ছিল না শুধু সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে গেছি। দুলালপুর ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম বক্তব্যে এসব কথা বলেন।

এ ছাড়াও তিনি বলেন আমাদের দুটি উপজেলায় কোন ভেদাভেদ নেই।আমরা বিএনপি ঐক্য আছি এবং ঐক্য থাকবো আগামী নির্বাচনে সাধারণ মানুষ বিএনপিকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি কাজী শাহ আলম খোকন,মহসিন কবির সরকার,রবিউল্লাহ রবি,আবদুল হান্নান, সাধারণ সম্পাদক হাজী আমীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক ভূইয়া রিপন, শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনির হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল,ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, অর্থ বিষয়ক সম্পাদক খায়রুল আলম ভূইয়া মিঠু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাটিন আলী খান, দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ, গোলাম কিবরিয়া ভূইয়া,সদস্য, সালাউদ্দিন সরকার সদস্য, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির হোসেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মী সভাকে সফল ও সার্থক করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD