1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও চোরাচালানের বিরুদ্ধে যৌথ বাহিনীর রাতভর অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও চোরাচালানের বিরুদ্ধে যৌথ বাহিনীর রাতভর অভিযান

  • প্রকাশিতঃ বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা মাদক বিরোধী ট্রাস্কফোর্স রাতভর অভিযান চালিয়েছে। গত ২১ অক্টোবর রাত সারে ১১টা থেকে ২২ অক্টোবর ভোর রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বদেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের বাগড়া, তেতাভূমি ও ব্রাহ্মণপাড়া সদরের পূর্বপাড়া এলাকায় উপজেলা মাদকবিরোধী টাস্কফোর্স (যৌথ বাহিনী) অভিযান চালায়। অভিযানে তেতোভূমি এলাকা হতে ভারতের প্রাচারের উদ্দেশ্যে জব্দ করা কয়েক হাজার খালি মদের বোতল ধ্বংস করা হয় এবং ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া হতে কিছু গাঁজা ধ্বংস করা হয়। অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে চলাচল করা বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। অভিযান চলাকালীন সময়ে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা পালিয়ে যায়। যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর পক্ষে নেতৃত্বদেন লেফটেন্যান্ট মো: এহসান সিরাজী সাদ এবং পুলিশের পক্ষে নেতৃত্বদেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম। এ সময় আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় কার্যক্রম আরো জোরদার করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD