1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটি গঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটি গঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:

মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লার বুড়িচং উপজেলা কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর , মঙ্গলবার বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কাউন্সিল অধিবেশন আলহাজ্ব সৈয়দ শাহাদাৎ হোছাইন ওয়াহেদীর সভাপতিত্বে ও শাহরিয়ার কাইয়ুম দিপুর উপস্থাপনায় সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মদিনার কাফেলা বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ডাঃ এম এ কাদের খান মাধবপুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মোরশেদ আলম ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
বিশেষ আলোচক ছিলেন, মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা মহানগর সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান স্বাধীন খান।
বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ আবদুল জব্বার পীর, বুড়িচং দরবার শরীফ, মোঃ মোবারক হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর, নাজির খন্দকার মাইজভান্ডারী, মোঃ শাহজাহান মাষ্টার, ডাঃ আব্দুস সামাদ,বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আলহাজ্ব সৈয়দ হোছাইন ওয়াহেদীকে সভাপতি, শাহরিয়ার কাইয়ুম দিপুকে সাধারণ সম্পাদক ও মোঃ জামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট মদিনার কাফেলা বাংলাদেশ বুড়িচং উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD