1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভারতীয় অবৈধ আতশ বাজী জব্দ  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ভারতীয় অবৈধ আতশ বাজী জব্দ 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় অবৈধ আতশ বাজী জব্দ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ২০ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় উপজেলার শশীদল উত্তরপাড়া গ্রামের মোঃ আব্দুর রউফ এর বসত ঘরের রান্না ঘর হইতে এসকল ভারতীয় অবৈধ

আতশ বাজী জব্দ করে। এ সময় চোরাকারবারী আব্দুর রউফ পালিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে শশীদল উত্তরপাড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মোঃ আব্দুর রউফের বসত ঘরের রান্নাঘর হইতে ১২৫০ পিস ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করে।

এ সময় চোরাকারবারী আব্দুর রউফ কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে তার বিরোদ্ধে  ব্রাহ্মণপাড়া থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD