1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারি পরোয়ানা ভোক্ত ৬ আসামি গ্রেপ্তার  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তারি পরোয়ানা ভোক্ত ৬ আসামি গ্রেপ্তার 

  • প্রকাশিতঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া: ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত ৬জন আসামিকে গ্রেফতার করেছে। গতকাল ১৯ আগস্ট (রবিবার) রাতে উপজেলার বিভিন্ন স্থান হতে পরোয়ানা ভুক্ত এসব আসামিদেরকে গ্রেফতার করে।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে এসআই আল আমিন ও এসআই মেহেদী সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে পরোয়ানা ভুক্ত উপজেলার মহালক্ষী পাড়া গ্রামের কবির মিয়ার ছেলে মোঃ সোলেমানকে, সাজঘর গ্রামের শাহ আলমের ছেলে আমজাদ হোসেনকে, বড়ধুশিয়া গ্রামের কালামিয়ার ছেলে হেলাল মিয়াকে, একই এলাকার কালন মিয়ার ছেলে কামাল হোসেনকে,আমির হোসেন ভূইয়ার ছেলে আনোয়ার হোসেন ভূইয়াকে এবং চৌব্বাস গ্রামের মৃত আয়াত আলীর ছেলে কামাল হোসেনকে গ্রেফতার করে।

পুলিশ তাদেরকে যথাযথ স্কটের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD