1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা জুম্মান মালদার এর মায়ের দাফন সম্পন্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় বিএনপি নেতা জুম্মান মালদার এর মায়ের দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার পঠিত

মো. রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মরহুম জামাল হোসেন মালদারের স্ত্রী ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান জুম্মান মালদারের মা জোহরা বেগম (৫৮) ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি,,,,,,,,, রাজিউন।গতকাল ১৯ অক্টোবর (শনিবার) রাত সাড়ে দশটায় ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমা জোহরা বেগম  শশীদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ময়নাল হোসেনের বড় মেয়ে ও শশীদল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টুর বড় বোন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা জোহরা বেগম গত কয়েক বছর যাবত ডায়াবেটিস ও হৃদরোগে ভুগতেছিলেন। তিনি গত দুদিন আগে তার নিজ বাসায় অসুস্থতা বোধ করলে স্বজনরা তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তিনি ইন্তেকাল করেন। রবিবার বাদ জোহর মরহুমার নামাজের জানাজা শশীদল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাঁচ পীর মাজার কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিনি দুই ছেলে দুই মেয়েসহ বহু স্বজন রেখে যান। তার নামাজের জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম, সহ-সভাপতি রবিউল্লা রবি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু,শাহ আলম ডিলার, সাদেক হোসেনসহ এলাকার মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD