1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গাঁজা পাচারের সময় র‍্যাবের হাতে এক মাদক কারবারী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় গাঁজা পাচারের সময় র‍্যাবের হাতে এক মাদক কারবারী আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় অভিনব কায়দায় মিশুকের সীটের নিচে করে মাদক পাচারের সময় র‍্যাবের অভিযানে মাদকসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-২।

রবিবার (১৯ অক্টোবর) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে র‍্যাব। এই সময় একটি মিশুকের সীটের নিচে তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (মিশুক) জব্দ করা হয়।
একই দিন দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক কারবারী গ্রেফতারকৃত আলমগীর হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার একবালিয়া গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র‍্যাব জানায়, মাদক কারবারী আলমগীর দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD