1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয়, একটি কলেজের কেউ পাশ করেনি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয়, একটি কলেজের কেউ পাশ করেনি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

বৃহস্পতিবার  (১৬ অক্টোবর) সকালে সারাদেশে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সকল শিক্ষাবোর্ড। এবছর ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয় হয়েছে। এইচএসসি ও আলিম পরীক্ষায় ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে মোট ১৯৮১ জন পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৯৯৭ জন। এতে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় ১৪টি কলেজ থেকে ১৬৯০ জন শিক্ষার্থী পরিক্ষায়  অংশগ্রহণ করে পাশ করেছে ৭৬৬ জন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন এবং পাশের হার শতকরা ৪৫.৩৩%। এর মধ্যে ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কেউ পাশ করেনি। গত বছর ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরিক্ষায় পাশের হার ছিলো ৯৭%। গত বছর ৪ কলেজ শতভাগ পাশ করলেও এ বছর কোন কলেজ শতভাগ পাস করেনি।

আলিম পরীক্ষায় ৮টি মাদ্রাসা থেকে ২৯১ জন পরিক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২৩১ জন।

জিপিএ-৫ পেয়েছে ৬ জন এবং পাশের হার ৭৯.৩৮%। গত বছর আলিম পরিক্ষায় পাশের হার ছিলো ৯৬%। গতবছর তিনটি মাদ্রাসায় শতভাগ পাস করলেও এবার কোন মাদ্রাসায় শতভাগ পাস করেনি।

এইচএসসি (বিএম) থেকে ৩ কলেজে ১৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৯জন পাস করেছে। পাশের হার ৭৪.৬৬, জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। এর মধ্যে সাহেবাবাদ ডিগ্রী কলেজ (বিএম) থেকে শতভাগ পাস করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD