1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জিপিএ-৫ পেল কুমিল্লা সোনার বাংলা কলেজের পায়েল ইসলাম; ডাক্তার হওয়ার স্বপ্ন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জিপিএ-৫ পেল কুমিল্লা সোনার বাংলা কলেজের পায়েল ইসলাম; ডাক্তার হওয়ার স্বপ্ন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সোনার বাংলা কলেজের মেধাবী শিক্ষার্থী পায়েল ইসলাম লাম্মি এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

পায়েল ভবিষ্যতে একজন চিকিৎসক (ডাক্তার) হতে চায়। সে সকলের কাছে দোয়া চেয়েছে— যেন আল্লাহ তায়ালা তার এই স্বপ্ন পূরণ করেন।

এর আগে পায়েল এসএসসি পরীক্ষায় কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছিল।

পায়েলের বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক। তার মা উম্মে সালমা পপি একজন গৃহিণী। চাচা মোঃ জহিরুল হক বাবু বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা যায়, পায়েল কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়িচং গ্রামের ভূইয়া বাড়ির হাজী নুরুল হক মাস্টারের নাতনি। বর্তমানে সে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় বসবাস করছে।

পায়েলের সাফল্যে পরিবারের সদস্যরা বলেন, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই সে এই অর্জন করেছে। তারা সকলের কাছে পায়েলের জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD