1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় রবি ফসলের প্রনোদণা হিসেবে কৃষক কৃষাণীর মাঝে সার ও বীজ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় রবি ফসলের প্রনোদণা হিসেবে কৃষক কৃষাণীর মাঝে সার ও বীজ বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর ) সাধারণ কৃষক ও কৃষাণীর মাঝে রবি ফসলের প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫- ২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণীদের মাঝে সরিষা, মসুর, সূর্যমুখী, লাল শাক, পালং শাক, লাউ, বাটি শাক, মটরশুঁটি, মুলা, বেগুন, মিষ্টি কুমড়া, শসা, বেগুন ও অন্যান্য রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়ে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মুখলেছুর রহমানের সঞ্চালনায় বিতরণ উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাগীব হাসান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এ সময় ৪৫৬ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সামিনুল ইসলাম ভূঁইয়া, মোজাম্মেল হক বাসির, রেদওয়ান, তাসলিমা, নাসিমা, ফাতেমা, তানিয়া, সাদিয়া আফরিনসহ প্রান্তিক কৃষক, কৃষাণী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD