1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে। উপজেলার চান্দলা (শান্তিনগর) গ্রামের কামাল হোসেনের ছেলে হাসিবুল ইসলাম (২৩) এর বিরুদ্ধে এ মামলা হয়েছে । অভিযুক্ত হাসিবুল ইসলামকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সোমবার দুপুরে শিশুটি অন্যান্য শিশুদের সাথে খেলা করার সময় হাসিবুল হোসেন তাকে ডেকে নিয়ে যায়। শিশুটি হাসিবুল হোসেনের ঘরের সামনে গেলে হাসিবুল শিশুটিকে মুখে চাপ দিয়ে ধরে বসতঘরের ভিতরে নিয়ে যায় এবং ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে হাসিবুল।

পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি পরে হাসিবুল ইসলামের দরজা বন্ধ অবস্থায় ঘরের মধ্যে খুঁজে পায়। পরবর্তিতে শিশুটি পরিবারের লোকজনের সামনে ঘটনাটি বলে। এব্যাপারে শিশুটির বাবা ১৩ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় একটি ধর্ষণ চেস্টা মামলার দায়ের করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। এবং উক্ত ঘটনার আসামীকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD