1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরোদ্ধে ওসির সচেতনা মূলক সভা  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরোদ্ধে ওসির সচেতনা মূলক সভা 

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের উদ্যোগে ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে এক সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর (সোমবার) দুপুরে দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন  উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, এ উপজেলায় মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি তোমাদের সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছ থেকে তুমাদের দুরত্ব বজায় রেখে চলতে হবে। এসময় তিনি আরও বলেন, আজকের তোমরা যারা শিক্ষার্থী আগামী দিনে তোমরা বাংলাদেশের কর্ণধার। তুমাদের সবাইকে লেখাপড়া শিখে এ দেশের হাল ধরতে হবে। এসময় তিনি মেয়েদের উদ্যেশে বলেন, তোমরা লেখাপড়া শিখে আগে শিক্ষিত হও এর পর বাবা-মাকে বলবে বিয়ের চিন্তা করতে।

এসময় তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহার ও সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।

এছাড়া ইভটিজিং প্রতিরোধে ব্রাহ্মণপাড়া থানা সবসময় তোমাদের পাশে আছে বলে তিনি শিক্ষার্থীদের জানান। এসময় দুলালপুর সুরুজ মিয়া এন্ড খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD