1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা দেবীদ্বারে এক শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন—মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনকে কামড় দেয়। পরপরই আরেকজনের পায়ে কামড় দেয় শিয়ালটি। এরপর শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ায়। এসময় শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। পরে এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই শিয়ালটিকে মেরে ফেলে।

এ ঘটনায় শিশুসহ সাতজন আহত হন। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আক্রান্তদের র‌্যাবিস ভ্যাকসিন দেন। আক্রান্তদের কেউ আশঙ্কাজনক না হওয়ায় তাদের বাড়ি পাঠানো হয় এবং পরবর্তী ভ্যাকসিনগুলো নির্ধারিত সময়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ুশনিবার রাতে শিয়ালের কামড়ে আহতরা হাসপাতালে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং সবাই বর্তমানে সুস্থ আছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD