1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাস্তার ক্ষয় ক্ষতি ও প্রতিবন্ধকতা সৃষ্টির করার অপরাধে ১ ট্রাক চালককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর (রবিবার) ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এ জরিমানা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, মিরপুর হইতে কুমিল্লা গামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক চালকের অবহেলার কারণে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় ডেবে গিয়ে রাস্তার ক্ষয় ক্ষতি হয়। এসময় ট্রাকটি সরানোর জন্য ট্রাক থেকে রাস্তায় বালি ফেলে ট্রাকটি খালি করার সময় জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান রাস্তার ক্ষয় ক্ষতি ও প্রতিবন্ধকতা সৃষ্টির করার অপরাধে ট্রাক চালককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমনা করেন। এসময় ট্রাক চালককে সড়কের ভাঙা অংশ মেরামত করার মুচলেকা নেয়া হয়। এসময়

ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, এ ধরণের অপরাধের বিরোদ্ধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সচেষ্ট থাকবে। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD